যশোরের সংবাদমাধ্যম রাতদিন নিউজের পথচলার ছয় বছর পূর্তি উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকদের কাছ থেকে লেখা আহ্বান করেছে রাতদিন নিউজ কর্তৃপক্ষ। পাশাপাশি স্মরণিকায় বিজ্ঞাপন প্রকাশের জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানানো হয়েছে।
‘আমরা আছি সব সময়, সবার পাশে’—এই অঙ্গীকার নিয়ে পথচলা রাতদিন নিউজের অর্ধযুগ পূর্তি উৎসব আগামী ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হবে। ছয় বছরের পথচলার স্মৃতি, অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরতে প্রকাশিত হবে বিশেষ এই স্মরণিকা।
স্মরণিকার জন্য রাতদিন নিউজের ছয় বছরের পথচলা, স্মৃতি ও অভিজ্ঞতা, স্থানীয় সাংবাদিকতা, গণমাধ্যম ও সমাজের প্রতি দায়বদ্ধতা, যশোরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনা বিষয়ে লেখা আহ্বান করা হয়েছে। এ ছাড়া সমসাময়িক বিষয়ভিত্তিক প্রবন্ধ, গল্প, কবিতা, স্মৃতিচারণ এবং গণমাধ্যমের ভবিষ্যৎ ও নতুন প্রজন্মের ভাবনাসংক্রান্ত লেখাও পাঠানো যাবে।
আগ্রহী লেখকদের আগামী ২ নভেম্বর ২০২৬, সোমবারের মধ্যে [email protected] ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘RATDIN6 | স্মরণিকা ২০২৬ | আপনার নাম’ উল্লেখ করতে হবে। লেখার সঙ্গে লেখকের পূর্ণ নাম, পরিচয়, মোবাইল নম্বর ও একটি ছবি সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রাপ্ত লেখাগুলো থেকে নির্বাচিত লেখা বিশেষ স্মরণিকায় প্রকাশ করা হবে। লেখা নির্বাচন ও সম্পাদনার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে।
এদিকে অর্ধযুগ পূর্তি উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচিতি, পণ্য ও সেবার প্রচারমূলক বিজ্ঞাপন এবং শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশের সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞাপন ও বিস্তারিত তথ্যের জন্য ০১৭১২১৫৭৪৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
রাতদিন নিউজ কর্তৃপক্ষ ছয় বছরের পথচলার এই বিশেষ প্রকাশনাকে সমৃদ্ধ করতে লেখক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে।
