গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রী মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, ঘটনার পুনর্নির্মাণের জন্য অভিযুক্তকে নিয়ে যাওয়ার সময় পুলিশের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে গুলি চালিয়ে সে পালানোর চেষ্টা করে। পাল্টা গুলি চালায় পুলিশও। এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। গাইঘাটা এনকাউন্টার নিয়ে কী বললেন তিনি? দেখুন এই সময়-এর প্রতিবেদন।