পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমির
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ভূরাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক কূটনৈতিক পদক্ষেপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকে বসবেন মধ্যপ্রাচ্যের দুই শীর্ষ নেতার সঙ্গে।
সোমবার ২৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোয় আয়োজিত ‘গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরামের’ (জিইসিএফ) শীর্ষ সম্মেলনের আতিথেয়তা দেওয়ার পর পুতিন দুই নেতার সঙ্গে বৈঠকে বসবেন। আগামী মঙ্গলবার মস্কোতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন।
তিনি আরও জানান, উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বর্তমান মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত তীব্র আকার ধারণ করার পর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং নতুন ভূ-রাজনৈতিক কৌশল নির্ধারণে এই বৈঠক মূল ভূমিকা পালন করতে পারে।
বিশেষ করে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের এই সাক্ষাৎ মস্কো-তেহরান সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত কাতারের আমিরের সঙ্গে পুতিনের বৈঠকটি আঞ্চলিক শান্তি ও জ্বালানি খাতের সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে পারে।
গ্যাস রফতানিকারক দেশগুলোর এই ফোরামে বিশ্ব জ্বালানি বাজার সম্পর্কিত আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা নিরসনে পুতিন, পেজেশকিয়ান ও কাতারের আমিরের মধ্যকার এই দ্বিপক্ষীয় আলোচনা বিশ্ব রাজনীতির দৃষ্টি আকর্ষণ করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
