জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রবাসী সংগঠনের জন্য ‘ডায়াস্পোরা বিষয়ক উপকমিটি’ গঠন করা হয়েছে। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই উপকমিটির প্রধান এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন উপপ্রধান হয়েছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রিদওয়ান হোসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে উপকমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের ডায়াস্পোরা বিষয়ক কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কার্যক্রম সুসংহত করার লক্ষ্যে ‘ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি’ গঠন করা হলো।
