নওগাঁর বদলগাছীতে ৮টি ইউনিয়নের ৬৪ জন গ্রামপুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৬ অক্টোবর) সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো ফজলে হুদা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
প্রধান অতিতির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, আজকে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আমি আশা করি, পথ চলতে তাদের আরও গতি আসবে। গ্রামে গ্রামে মাদক, বাল্যবিবাহ, চুরি, ডাকাতিসহ নানা অপরাধের তথ্য পুলিশকে জানাতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা অফিসার আবু সালেহ মোহাম্মদ নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো মাহবুবু, জনপ্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।
