স্পোর্টস ডেস্ক
এল ক্লাসিকোর মহারণে বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে দারুণভাবে রুখে দিয়েছেন রিয়াল মাদ্রিদ রক্ষণভাগের খেলোয়াড় মার্ক কুকুরেয়া। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভার বিরুদ্ধে মাথা ঠাণ্ডা রেখে রক্ষণের দায়িত্ব সামলানোয় এই স্প্যানিশ লেফট-ব্যাকের ভূয়সী প্রশংসা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।
এর আগে বার্সেলোনার বিপজ্জনক উইঙ্গার লামিনে ইয়ামালকে সামলানোর দায়িত্ব দিয়ে আলভারো কারেরাসের জায়গায় এই স্প্যানিশ তারকাকে একাদশে বেছে নেন মরিনহো।
পুরো ৯০ মিনিট জুড়েই ইয়ামালের প্রভাব বিস্তার করার কোনো সুযোগ দেননি কুকুরেয়া। রুখে দিয়েছেন বিপজ্জনক জায়গায় তাকে সময় ও সুযোগ দেওয়ার সব পথ। কুকুরেয়ার এমন পারফরম্যান্সই রিয়াল মাদ্রিদের দৃঢ় রক্ষণ কাঠামোর ভিত্তি গড়ে দেয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ হোসে মরিনহো স্বীকার করেন, ইয়ামালকে সামলানো ছিল কুকুরেয়ার জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। ছেলেটি অনেক দারুণ এবং তাকে আটকানো কঠিন। কারণ ভালো খেলার পাশাপাশি ও বেশ চতুর। সে সিউসিকে (কুকুরেয়া) হলুদ কার্ড দেখানোর জন্য সবরকম চেষ্টা করেছিল, কিন্তু সিউসি খুব দারুণভাবে নিজেকে সামলে রেখেছে।
তিনি আরও বলেন, একটি চমৎকার যৌথ দলীয় প্রচেষ্টা ছিল। তবে এটি সম্ভবত সিউসির (কুকুরেয়া) জন্য সবচেয়ে কঠিন ম্যাচ ছিল এবং সে একজন অত্যন্ত দক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে জয়ী হয়ে মাঠ ছেড়েছে।
The post ইয়ামালকে ‘বাক্সবন্দী’ করা কুকুরেয়াকে প্রশংসায় ভাসালেন মরিনহো appeared first on দৈনিক আমার কাগজ.
