
শুভেন্দু অধিকারীফেসবুক
Published on
:
1 min read
প্রবাসী ভারতীয়দের যে সম্মেলন প্রতি বছর হয়, এ বার সেই সম্মেলন হবে কলকাতায়। সোমবার মিলনমেলায় রাজ্য সরকার আয়োজিত বিজয়া সম্মিলনীতে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এ বার এই অনুষ্ঠান আয়োজনের ভার কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। ৮ এবং ৯ জানুয়ারি ওই অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসার কথা এই অনুষ্ঠানে। এ ছাড়াও ওয়ার্ল্ড এনার্জি উইক আগামী ২৭ জানুয়ারি কলকাতায় শুরু হয়ে চার দিন ধরে চলবে।
