শিবগঞ্জে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তবর্তী এলাকার ৩৫ তরুণকে ছয় সপ্তাহের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এ কর্মসূচির আয়োজন করেছে। প্রশিক্ষণ চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার বেকার তরুণদের কারিগরি দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করছে সংস্থাটি।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। এর ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের ৩৫ তরুণকে বৈদ্যুতিক ও গৃহস্থালি তার সংযোগের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
