
নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
সোমবার নদিয়া তাহেরপুরের ঘোড়াঘাটা এলাকা থেকে উদ্ধার হয় ১৬টি গোরু। তাহেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে গোরুগুলি। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বাসিন্দা সাদ্দাম মল্লিক। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোরু উদ্ধারের সঙ্গে কোনও বড় চক্র জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে তাহেরপুর থানার পুলিশ। এ দিন ধৃতকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।
