বার্তা২৪ · রাজনীতি
ষাটের দশকের ছাত্ররাজনীতি ও সাংবাদিকতার বিস্মৃত নাম শফি আহমদ
২৬/১০/২০২৬

বাংলাদেশের ছাত্ররাজনীতি, মুক্ত সাংবাদিকতা ও পাবনার রাজনৈতিক ইতিহাসের এক বিস্মৃত নাম শফি আহমদ। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন ও ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা)-এর সাবেক পাবনা প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং পাবনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শফি আহমদ ছিলেন ষাটের দশকের ছাত্র আন্দোলনের ধারায় গড়ে ওঠা এক রাজনৈতিক ব্যক্তিত্ব। আজ তাঁর ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালে তিনি মৃত্যুবরণ করেন। নিঃসন্তান এই সাংবাদিক ও ছাত্রনেতা সময়ের পরিক্রমায় বিস্মৃতপ্রায় হলেও তাঁর কর্মময় জীবনের বিভিন্ন অধ্যায় পাবনার রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে স্মরণযোগ্য।
মূল প্রতিবেদনে যান ↗