প্রকাশিত: ১৭:৪১, ২৭ অক্টোবর ২০২৬ আপডেট: ১৭:৪৩, ২৭ অক্টোবর ২০২৬
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ছবি
রাঙামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ জন মাদক কারবারি ও ৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ ছাড়া পূর্বের একটি চুরি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানে প্রান্ত দাশ (২৮), রিপন দাশ (২৮), জুলহাস মিয়া (৩৩) ও আকবর আলী (৩০) নামের চারজনকে মাদক কারবারি হিসেবে আটক করা হয়।
এ ছাড়া আনোয়ার (২৯), শাহাবুদ্দিন ফকির ওরফে কাজল মিয়া (৩১), সুমন মিয়া (২৮), বিশ্বাস আলী (৩০) ও আবুল কালাম (৩২) নামের পাঁচজনকে মাদকসেবী হিসেবে আটক করেছে পুলিশ। অন্যদিকে, মো. ইমাম হোসেন ওরফে রাজু (২৮) নামের একজনকে চুরি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আটক ১০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
