চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত একটায় উপজেলার কুমিরা রয়েল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
জানা যায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।
আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে।
