মানিকগঞ্জের সাতটি উপজেলার মধ্যে সিংগাইর থানা পুলিশ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২ আসামিকে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মাদক ব্যবসা, মাদক সেবন, স্বর্ণের দোকানে চুরিসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, জননিরাপত্তা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিংগাইর থানা পুলিশ কাজ করে যাচ্ছে। বিশেষ অভিযান সেই কার্যক্রমেরই প্রতিফলন। মঙ্গলবার এক দিনে সর্বোচ্চসংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিংগাইর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
