সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের তেঘরিয়া মড়লহাটি যুব সমাজের আয়োজনে মাদক বিরোধী ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে আলভী এফসি ৩ গোলে চ্যাম্পিয়ন হয়েছে।শুক্রবার ১৩ নভেম্বর বিকালে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে তেঘরিয়া মড়লহাটি ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৪ এর খেলা শুরু হয় ৯ অক্টোবর। এতে আলভী এফসি, আরিশা এন্ড নুষাইবা এফসি ,তোফায়েল এফসি ও সিআর সেভেন এই চারটি টীম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে আলভী এফসি ও আরিশা নুসাইবা এফসি। নির্ধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় টাইব্রেকারে তিন দুই গোলে আলভী এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাস, ক্রীড়া সংগগঠক সেজুল আহমদ, রুহুল আমীন, রবিন, এনামুল হক, আব্দুল বাছিদ, রেজাউল হোসেন প্রমুখ। খেলা আয়োজন করেন তানজীব হাসান সজীব; বাপ্পী ও সাকিব। ফাইনাল খেলা পরিচালনা করেন রুকন উদ্দিন। পরে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের কাছে ট্রফি প্রদান করেন।
