প্রকাশিত: ১৮:৪৮, ২৬ অক্টোবর ২০২৬ আপডেট: ১৮:৫৪, ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, গদারবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। আটটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন।
