বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মরহুম শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে। নিজের দেশকে মনে করে না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা এবং তাদের দলের লোক-বুদ্ধিজীবীরা স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু কার মুক্তি? ওরা এই মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনা তাদের নিজেদের স্বাধীনতা মাত্র। লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা, সোনালী ব্যাংক লুট, বাংলাদেশ ব্যাংক লুটের স্বাধীনতা। জনগণের কাছে মুক্তিযুদ্ধের চেতনা আর স্বাধীনতা চেতনা ফেরি করত। কিন্তু তুই যে স্বাধীনতার চেতনার কথা বলিস, তুই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলিস, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করিস। তাহলে তোর স্বাধীনতার চেতনা থাকলো কোথায়। এটাও তো জনগণ দেখেছে তাদের কাছে সব চুপ। শেখ হাসিনা নিজেই বলেছিলেন না যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলবে না।
তিনি বলেন, ১৭ বছর শেখ হাসিনার ভয়াবহ এবং ভয়ঙ্করতম ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের মূল প্রেরণা ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ই নভেম্বরের চেতনা হচ্ছে- বহুদলীয় গণতন্ত্রকে নিরাপত্তা দেওয়া, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো। যখন আন্দোলন চূড়ান্ত পর্যায়ে একটা দেশের প্রধানমন্ত্রী আন্দোলনরত এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে-মেয়েদেরকে বলছে এরা হচ্ছে রাজাকারের নাতিপুতি। আমি কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব। আরে তুই দেশের প্রধানমন্ত্রী, এরা মাসুম বাচ্চা, এদের জন্ম হয়তো ৮০-এর পরে, ৮৫-এর পরে, ৯০-এর পরে। এদেরকে বলছে রাজাকারের নাতিপুতি, মানে ছাত্রদেরকে শিক্ষকদেরকে শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন শেখ হাসিনা। কিন্তু জেগে উঠেছে তো সমস্ত ছাত্রসমাজ, জেগে উঠেছে এদেশের মানুষ। এই কথা সমগ্র ছাত্র সমাজ নিজেদের অপমান বলে মনে করেছে। তাই তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছে ক্লাস থেকে, ক্যাম্পাস থেকে। দলে দলে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে শেখ হাসিনার মতো বরবরতম একনায়ককে তারা পরাজিত করতে সক্ষম হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, আপনাদের মনে আছে, ওবায়দুল কাদের ৫ আগস্টের কয়েকদিন আগে ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দামের সাথে তাদের একটা টেলিফোন কনভার্সেশন হয়েছিল, যেটা পরবর্তীতে ফাঁস হয় । মানবাধিকার লঙ্ঘনের জন্য যে কোর্ট, সেই কোর্টের কাছে সেটা উপস্থাপন করা হয়েছে। সেটা কী ছিল- ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতিকে বলছেন- মারো না কেন, মারো, প্রশ্রয় দেওয়ার কী দরকার। কী ভয়ঙ্করতাম তিনি নির্দেশ দিলেন। ওই বাচ্চা ছেলে-মেয়েরা কোনো রাজনৈতিক দলও করে না। এরা কোটা আন্দোলনের জন্য বেরিয়ে এসেছে। এই কোটা আন্দোলন করতে করতে তারা গণতন্ত্রের সংগ্রামের মধ্যে শামিল হয়েছে। এই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার নমুনা।
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আইনজীবী আহত
ভারতে নিহত সাবেক এমপি আনারের মেয়ে গ্রেপ্তার
দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : প্রধানমন্ত্রী
জননিরাপত্তা নিশ্চিতে সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
খুলনা জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৩১
গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
পিএসজির জয়রথ থামাল রোমা, কেইনহীন বায়ার্ন হারল লিলের কাছে
চার ঘড়ির চর : চাঁদ, জোয়ার, রাষ্ট্র ও ঋণের সময়ের সংঘাতে দুবলা
শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব ও ডিসিসহ গ্রেপ্তার ৪
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ: অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ডিবি হেফাজতে
ভারতে বাংলাদেশের স্প্রিন্টার সুমাইয়ার ব্রোঞ্জ
দাকোপে আগুনে পুড়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি
উপকূলের মানুষের নিরাপদ পানি পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে
চাঁদাবাজির হুমকিতে বন্ধ রয়েছে চয়নিকা ফার্মেসি
ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
খুবিতে র্যাগিং, মারপিট ও মাদকের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
সুন্দরবন ঘেঁষে তৈরি ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
খুলনায় রাস্তায় পড়ে আছে গুলিবিদ্ধ যুবকের লাশ
খুলনার সাব-রেজিস্ট্রারকে জোর করে তুলে নেওয়ার সত্যতা পেয়েছে পুলিশ
রামপালে ডিপোর আড়ালে হরিণ পালন, রাতে জবাই করে মাংস সরবরাহ
