জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর সহকারী কমিশনার রাসেল আল মামুনের বিরুদ্ধে বন্ড অডিটে অনিয়ম, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে।
পাশাপাশি এসব অনিয়মের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সবুজ বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদকে সিভিল, ফৌজদারি ও সাইবার আইনে মামলার হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে ঢাকা ছাড়া করার ভয় দেখানোর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
জানা গেছে, গত ২৯ নভেম্বর, ২০২৬ তারিখে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় দুর্নীতি ঢাকতে এবার চট সাংবাদিকতা অবলম্বন এনবিআর কর্মকর্তাদের শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী এবং সহকারী কমিশনার রাসেল আল মামুনের অনিয়ম সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর সহকারী কমিশনার রাসেল আল মামুন স্বাক্ষরিত (স্বাক্ষরের তারিখ ২৭/১১/২৬ উল্লেখিত) একটি চিঠি পত্রিকার সম্পাদক ও প্রকাশক বরাবর পাঠানো হয়। চিঠিতে প্রকাশিত সংবাদটিকে ‘অতিরঞ্জিত ও হলুদ সাংবাদিকতা’ আখ্যা দিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
অন্যথায় সম্পাদকের বিরুদ্ধে সিভিল, ফৌজদারি তথা সাইবার আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া অভিযোগ রয়েছে, ওই কর্মকর্তা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও ঢাকা ছাড়া করারও হুমকি দিয়েছেন।
স্বাধীন সাংবাদিকতার ওপর একজন সরকারি কর্মকর্তার এমন চাপ ও হুমকিতে গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নন-ক্যাডার কোটায় পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা ঢাকা উত্তর বন্ড কমিশনারেটে দায়িত্ব পালনকালে গুলশান ও টঙ্গী এলাকার বন্ডেড ওয়্যারহাউসগুলো থেকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন।
এ ছাড়া একটি বেসরকারি প্রতিষ্ঠানের (হোসেন ডাইং) বন্ড অডিট নিষ্পত্তির ক্ষেত্রে ৩৫ লাখ টাকার গোপন চুক্তির মাধ্যমে কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফাইল অনুমোদনের গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
সূত্রগুলোর দাবি, এর আগে মোংলা কাস্টম হাউস, কমলাপুর আইসিডি ও অবিভক্ত বন্ড কমিশনারেটে কর্মরত থাকাকালেও তিনি প্রভাব খাটিয়ে আমদানিপণ্যে অনৈতিক সুবিধা প্রদান ও প্রিভেন্টিভ কার্যক্রমের আড়ালে ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। এভাবে দীর্ঘদিনের অনিয়মের মাধ্যমে তিনি নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার রাসেল আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগের করা হলে সে দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ কে অকথ্য ভাষায় গালাগাল সহ মিথ্যা মামলা দিয়ে ঢাকা ছারা করার হুমকি প্রদান করেন।
তবে তাঁর স্বাক্ষরিত ওই নোটিশে তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং এর ফলে কাস্টমস কর্মকর্তাদের প্রশাসনিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকাল বেলাল (৬০)। ওসি বলেন, রাতে ইজতেমা মাঠে মারামারির ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। একজন লোকাল হাসপাতালে, আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এখন পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। সবা:স:জু- ৩৯২/২৪
