নিজস্ব প্রতিবেদক
আগামী অর্থবছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দক্ষ জনবল নিয়োগের পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘মেডিকেল ফিজিক্স কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো সম্প্রসারণ এবং প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করে ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমান কমিউনিটি ক্লিনিকগুলোকে হেলথ ওয়েলবিয়িং সেন্টারে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে নারী-পুরুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, জন্ম, ওজন ও উচ্চ রক্তচাপসহ প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে স্বাস্থ্যকার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে মানুষের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রাথমিক পর্যায়ে সেবা দেওয়ার সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
দেশে ক্যানসার চিকিৎসার সক্ষমতা বাড়াতে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর বা রেডিওথেরাপি মেশিন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এসব যন্ত্র স্থাপনের জন্য প্রয়োজনীয় বাংকার নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। আগামী অর্থবছরে আরও বাংকার নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আটটি বিভাগে রেডিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি জেলা পর্যায়েও এ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবলও নিশ্চিত করতে হবে।
রেডিওথেরাপি সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে মেডিকেল ফিজিসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ক্যানসার চিকিৎসায় রোগীর জন্য প্রয়োজনীয় বিকিরণের মাত্রা নির্ধারণে তাঁদের বিশেষজ্ঞ জ্ঞান অপরিহার্য। মাত্রা নির্ধারণে ভুল হলে রোগীর স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
এ কারণে মেডিকেল ফিজিসিস্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় জনবলের সংখ্যা নির্ধারণ করে দ্রুত প্রস্তাব প্রস্তুত করতে সংশ্লিষ্ট চিকিৎস
