
প্রতীকী ছবি iStock
Published on
:
1 min read
পাউরুটির প্যাকেটে ‘১০০ শতাংশ হোল হুইট ব্রেড’ দিয়ে তৈরি বলে বিজ্ঞাপন দেওয়ার জন্য এক খাদ্য প্রস্তুতকারী সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ)। তাঁদের বক্তব্য, পণ্যটির বিজ্ঞাপনে যে দাবি করা হয়েছিল, বাস্তবে তার সঙ্গে উপাদানের অনুপাতের মিল ছিল না। পাউরুটিতে সম্পূর্ণ গমের আটা বা হোল হুইট ফ্লাওয়ারের পরিমাণ ছিল মোট উৎপাদিত পণ্যের মাত্র ৬২ শতাংশ। তা সত্ত্বেও বিজ্ঞাপনে ‘১০০ শতাংশ হোল হুইট ব্রেড’ বলে প্রচার করা হচ্ছিল। সংস্থাকে সংশ্লিষ্ট বিজ্ঞাপন প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।
