নেত্রকোনায় চোরাচালান ও মাদক বিরোধী পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত রোববার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজয়পুর বিওপির টহল দল মালিকবিহীন ভারতীয় ১২ বোতল মদ জব্দ করে। যার সিজার মূল্য ১৮ হাজার টাকা। জব্দ মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এছাড়াও প্রেম বাজার হতে মালিকবিহীন ২০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।