কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপে নিখোঁজ পর্যটক নাসরিন আক্তার মুক্তার (২৭) খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আগুনে উদ্ধার হওয়া ১০ জনের মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হলেও মুক্তার ডিএনএর সঙ্গে কোনো মরদেহের নমুনার মিল পাওয়া যায়নি। ফলে তার সন্ধান এখনো মেলেনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে রিসোর্ট এলাকায় আবারও তল্লাশি শুরু হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুক্তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ১১ জন। ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত হওয়ার পরও মুক্তার সন্ধান না মেলায় তাকে খুঁজে বের করতে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘নিখোঁজ একজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।’
The post টুপটুপ রিসোর্টের ধ্বংসস্তূপে নিখোঁজ পর্যটকের খোঁজে চলছে তল্লাশি appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
