শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। গত রোববার শহরের হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল ইন কমপ্লেক্সে স্থাপিত এ বুথের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান প্রদ্যুৎ কান্তি দাস ও সহকারী মহাব্যবস্থাপক আলমগীর হোসেন। শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবসায়ী কদর আলী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলী।