The Sangbad · রাজনীতি
বান্দরবান প্রেসক্লাব নির্বাচন : সভাপতি নাসিরুল, সম্পাদক জাকির
10/27/2026

বান্দরবান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাসিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনভর উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন সময় টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির।নির্বাচনের ভোটগণনার তথ্য অনুযায়ী, সভাপতি পদে নাসিরুল আলম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে মোহাম্মদ মোজাফ্ফেল হক লিটন ১৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এন এ জাকির পেয়েছেন ৩৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রিজভী রাহাত এবং ৩২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. ইসহাক।নির্বাচনে মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সহকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
মূল প্রতিবেদনে যান ↗