
কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে বরণ ও নতুন কুঁড়ির খেলা উদ্বোধন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নস্থ কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির সভাপতি তাপস কর্মকারকে বরণ করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক মন্ডলি এবং কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় গন্যমান্যরা।
মঙ্গলবার (২৭অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এ বরণ অনুষ্ঠান শেষে নতুন কুঁড়ির আন্ত: স্কুল ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্ভেধন করেন নতুন সভাপতি।
এ সময় কমিটির সদস্য রফিকুল ইসলাম রুমি, প্রধান শিক্ষক রাহিমা আক্তার, অভিভাবকদের পক্ষ থেকে সেন্ট্রাল হাসপাতালের এম ডি সিরাজুল ইসলাম, এ টু জেড হাসপাতালের চেয়ারম্যন মীর মো. রেজাউল, সাংবাদিক রফিকুল ইসলাম রানা, মো. বাদল, বিদ্যালয়ের অপরাপর শিক্ষক শিক্ষিকা এবং অংশগ্রহণকারী স্কুল গুলোর শিক্ষার্থী ও খেলোয়ারেরা উপস্থিত ছিলেন।
সভাপতি প্রথমবারের মত ফুটবল খেলার মধ্য দিয়ে খেলার উদ্ভোধন করেন।
হাইজাদী ইউনিয়নের প্রতিটি উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে এ ক্রীড়া অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক রাহিমা আক্তার।
