ওয়ানডে, টি-টোয়েন্টিকে আগেই বিদায় বলেছেন মুশফিকুর রহিম। বাকি ছিল শুধু টেস্ট। এবার ক্রিকেটের রাজকীয় সংস্করণ থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। আজ বোর্ড সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল নিশ্চিত করেছেন।
আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজই মুশফিকের বাংলাদেশের জার্সিতে শেষ বলে জানিয়েছেন তামিম। বিসিবি সভাপতি আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর মুশফিকুর রহিম অবসর নিতে যাচ্ছে। মুশফিক বেশ কয়েকদিন আগে আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের ব্যাপারে আমাকে জানায়। তারপরে আমি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছিলাম।’
বাংলাদেশের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। ১০৮ টেস্ট খেলে করেন ৭০৬২ রান। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কেউ সাত হাজার রান করতে পারেননি। সাবেক সতীর্থ যেন সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন, তামিমের চাওয়া ছিল সেটাই। বিসিবি সভাপতি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, এক সংবাদ সম্মেলন করে নিজেই এটি ঘোষণা করতে। আমি তাকে ফেসবুকে স্ট্যাটাস না দিতে অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশ ক্রিকেটের অসামান্য সেবক এবং আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক।’
শুধু সাবেক সতীর্থই নন, তামিমের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুও মুশফিক। বিসিবি সভাপতি হিসেবে তামিম তাঁর বন্ধুর জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজনের পরিকল্পনা রয়েছে। আজ সংবাদ সম্মেলন শেষে তামিম বলেন, ‘বিসিবি অবশ্যই মুশফিকের জন্য বড় এক উদযাপনের আয়োজন করবে। এ ছাড়া সময়ের সঙ্গে আরও কিছু বিষয় থাকবে। আপনারা এটা দেখতে পারবেন। জানতে পারবেন। মানে আমার খারাপ লাগছে। দুঃখ লাগছে যে তার মতো এমন মানের ক্রিকেটার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে বিসিবির দৃষ্টিকোণ থেকে এবং আমার দৃষ্টিকোণ থেকে আসুন এই টেস্ট ম্যাচকে বিশেষ এক আয়োজনে পরিণত করি।’
আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ভালোবাসা দিবসের দিন শুরু হতে যাওয়া ম্যাচটিকে নিশ্চয়ই রাঙাতে চাইবেন। পরবর্তী টেস্ট হবে সিলেটে ২২ ফেব্রুয়ারি। দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসি ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
ব্যাটিংয়ে নামলেই মুড়ি-মুড়কির মতো উইকেট পতন। কিন্তু যখন সেই দল বোলিং করে, তখন পিচ হয়ে যায় ব্যাটিং বান্ধব। কথাগুলো যে বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে হারতে হচ্ছে একের পর এক ম্যাচ। তাসকিন আহমেদও এটা নিয়ে উদ্বিগ্ন।
ক্রিকেট বলে উজ্জ্বলতা ধরে রাখতে লালা ব্যবহারের প্রচলন দীর্ঘদিনের। ওয়েলিংটন টেস্টের পর বোলারদের আবারও সুবিধা বাড়াতে বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন ভারতের অধিনায়ক শুবমান গিল। তাঁর এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি অ্যালিস্টার কুক।
দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজে ধবলধোলাই তো হয়েছেই। এমনকি হারের ধরনও দৃষ্টিকটু। তবে তাসকিন আহমেদের আশা, টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
শেষ ওভারের নাটকীয়তায় জমে উঠেছিল সিডনিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চতুর্থ টি-টোয়েন্টি। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১২ রান। তবে কয়দিন আগে অভিষেক হওয়া ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে ইংল্যান্ড।
