নিজস্ব ছবি এই সময়
Published on
:
1 min read
পশ্চিম বর্ধমান জেলার নিয়ামতপুর এলাকায় রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি। রবিবার আশিস বসু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। অভিযোগ, রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নেন তিনি। এলাকার এক বাসিন্দা জয়দীপ বাউড়ি জানান, তাঁর ছেলেকে সরকারি চাকরি দেওয়ার নাম করে আট লক্ষ টাকা নেওয়া হয়েছিল। সোমবার সকালে ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করা হয়।
