স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আরো ১ হাজার ২৩২ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনা বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছে। এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ৫০৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৪৮ জন, বরিশালে ১১৬, সিলেটে ১০৮, খুলনায় ৯৬, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ৪১ এবং রংপুরে ৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৫৪১ জন।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৩৫ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামের মোট মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৬ জন এবং সিলেট বিভাগে ২০০ জন মারা যান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১২৮ জন। বিপরীতে, হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪ জন।
