ঢাকা ও চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিট থেকে এ বিভ্রাট চলছে বলে জানিয়েছেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম।
তিনি বার্তা২৪.কমকে বলেন, ইতিমধ্যে আমাদের টিম মেরামতের কাজ শুরু করেছে। আমি ন্যাশনাল লোড ডেসপাসের উদ্দেশে রওনা দিয়েছি। আমরা চিহ্নিত করার চেষ্টা করছি কোথায় কোথায় সমস্যা হয়েছে। আশা করছি, দ্রুত বিদ্যুৎ সচল হবে।
তিনি আরও বলেন, আমি শুনেছি ঢাকা ও চট্টগ্রামে শুধু সমস্যা হয়েছে। অন্য কোথাও এ সমস্যা হয়নি।
