দমকল বাহিনীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ডিপিএ জানায়, দু্র্ঘটনার সময় জার্মানির রেল পরিচালনা প্রতিষ্ঠান ডয়চে বান-এর ছয় জন কর্মী রেললাইনে কাজ করছিলেন। তখন একটি আন্তঃনগরী দ্রুতগামী (আইসিই) ট্রেন এসে ছয়জনের মধ্যে দুজনকে ধাক্কা দেয়।
একজনকে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে উদ্ধারে প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালানো হয়৷ বিশেষ ধরনের মই (টার্নটেবল ল্যাডার)-এর সহায়তায় তাকে রেললাইন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর শেষ হয় অভিযান৷
ডয়চে বানের কর্মীরা রেললাইনে কাজ করার সময় এমন দুর্ঘটনা কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
এসিবি/ এডিকে (ডিপিএ)
