আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ২৪ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলস পিএলসির সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের হিসাব বছরের চেয়ে ৪০ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৬ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়েছে।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৭ টাকা ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৮২ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৫ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৯ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৮ টাকা ৯৩ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে স্কয়ার টেক্সটাইলসের ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪৬ টাকা ৬২ পয়সায়।
স্কয়ার টেক্সটাইলস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৯৭ কোটি ২৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯০৪ কোটি ৬১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৯ কোটি ৭২ লাখ ৫২ হাজার। এর ৬১ দশমিক ৮৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক শূন্য ৩, বিদেশী বিনিয়োগকারী ২ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১১ দশমিক ৩৯ শতাংশ শেয়ার রয়েছে।
