২০২৫-২৬ অর্থবছরে লোকসান করেও শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস ও তিতাস গ্যাস শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস শেয়ারপ্রতি ২ টাকা লোকসান করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
একইভাবে তিতাস গ্যাস শেয়ারপ্রতি ৬ টাকা ২ পয়সা লোকসানের বিপরীতে ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এদিকে মীর আখতার শেয়ারপ্রতি ৬ টাকা ৫৮ পয়সা লোকসান লভ্যাংশ বঞ্চিত করেছেন। আর সেন্ট্রাল ফার্মাও শেয়ারপ্রতি ১৭ পয়সা করে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এমএমএইচ/আরএফ
