জাপানের প্রধান মন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধান মন্ত্রী তারেক রহমান
উমর ফারুক, টোকিও জাপান থেকে
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:০৫ এএম আপডেট: ২৭.১০.২০২৬ ৯:১৭ এএম
জাপানের প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান।
জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধান মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
এর আগে, জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান মন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় প্রধান মন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার শেষে দুই দেশের প্রধান মন্ত্রী শীর্ষ বৈঠকে যোগ দেন।
