দীপাবলির আগে কুমোরটুলির কারিগর দিলীপ দাসের মাটির প্রদীপে অভিনব নকশার ছোঁয়া। এ বার তাঁর তৈরি প্রদীপে ফুটে উঠেছে গেরুয়া পদ্ম, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির আদল এবং টেরাকোটার হারিকেনের মতো নকশা। আধুনিক আলো ও চিন থেকে আমদানি করা আলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মাটির প্রদীপে নতুনত্ব আনছেন তিনি। দীপাবলির বাজারে ক্রেতাদের নজর কাড়তে তাঁর এই বিশেষ উদ্যোগের কথা জানতে দেখুন এই সময়-এর প্রতিবেদন।