সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে হ্যাচারিতে ব্যবহৃত রঙের কার্যকারিতা, ব্যাকটেরিয়া ও মরিচা থেকে হ্যাচারি সুরক্ষার উপায় এবং অল্প রঙে অধিক এলাকা রঙ করার কৌশল তুলে ধরেন জতুন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) মোহাম্মদ ইসমাইল হোসেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন জতুন বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার চয়ন মুখার্জি, খুলনা হ্যাচারির শেখ তানজিম কালাম তমাল, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, আল আকসা হ্যাচারির মনিরুল ইসলাম, খাজা হ্যাচারির জাকির হোসেন, পদ্মা হ্যাচারির বকুল ও সাইফুল ইসলাম, কক্সবাজার হ্যাচারির শিবপদ, সোনারগাঁ হ্যাচারির বাবুল মোল্লা এবং চিংড়ি বাংলা হ্যাচারির তোতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় হ্যাচারি মালিক ও জতুন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় হ্যাচারির স্থায়িত্ব বৃদ্ধি, রঙের কার্যকর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
The post সাতক্ষীরায় হ্যাচারিতে কার্যকরী রঙের ব্যবহার নিয়ে জতুন বাংলাদেশের মতবিনিময় সভা appeared first on ভোরের চেতনা.
