রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৩ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগল ৩৬ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১৪০ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন ও গোয়েন্দা বিভাগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি চাইনিজ কুড়াল, ২ টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ESkuf, ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
The post রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৬২,মামলা ৪৩ appeared first on sokalerkhobor24.com.
