দুর্গাপুজোর ক’দিন বিভিন্ন পোশাকের সঙ্গে মানানসই হেয়ার স্টাইল করেছেন অনেকেই। আর তার জন্যই কখনও হেয়ার ড্রায়ার তো কখনও কার্লার, তো কখনও অন্য কিছু ব্যবহার করা হয়েছে। সব মিলিয়ে উৎসব শেষ হওয়ার পাশাপাশি চুলের জেল্লারও দফারফা হয়ে গিয়েছে। হারানো জেল্লা ফিরে পেতে চাইলে, শুষ্ক, প্রাণহীন চুলকে আবারও স্বাস্থ্যোজ্জ্বল, রেশমের মতো কোমল বানাতে চাইলে রোজ রাতে এই ৫টি জিনিস অবশ্যই করুন।
রোজ রাতে ঘুমানোর আগে ভাল করে চুল আঁচড়ান। চুলে যেন জট না পেকে থাকে।
ঘুমানোর আগে পারলে বিনুনি বেঁধে শোন। এতে চুলে জট পাকার সম্ভাবনা কমে যায়। তবে শক্ত ভাবে বিনুনি করবেন না। আলগা ভাবে বিনুনি করবেন।
যদি সম্ভব হয় রোজ না হলেও সপ্তাহে তিন দিন অন্তত নারকেল তেল দিয়ে মালিশ করুন। এতে যেমন রক্ত সঞ্চালন ভাল হয়, তেমন চুক শিকড় মজবুত থাকে। চুল পড়া বন্ধ হয়।
চুলে সপ্তাহে এক বার করে হেয়ার মাস্ক লাগাতে পারেন। এতে চুলে জট পড়ে না, চুল আর্দ্র থাকে।
সাটিনের বালিশের কভার ব্যবহার করুন। এই কাপড় বালিশের কভার ব্যবহার করলে চুল কম পড়ে।
চুল ধোয়ার পদ্ধতিতে বদল আনুন
চুল ভিজিয়ে আগে শ্যাম্পু নয়, প্রথমে চুলে কন্ডিশনার লাগিয়ে নিন ভাল করে। তার পর ঈষদুষ্ণ জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে চিপে নিয়ে চুল মুড়িয়ে মিনিট দশেক রেখে দিন। এ বার শুধু মাথার ত্বকে ভাল করে ঘষে শ্যাম্পু করে নিন। তার পর চুল ভাল করে ধুয়ে নিন। এই পদ্ধতিতে শ্যাম্পু করলে আর সালোঁয় গিয়ে ঘন ঘন স্পা করার প্রয়োজন পরবে না।
