বরিশালের মেহেন্দিগঞ্জে থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম সুলতানী এলাকার মৃত জয়নাল আবদীন হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (৩৫)। তিনি ১৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
অপরজন হলেন, উত্তর উলানিয়া এলাকার যাদুয়া গ্রামের জামাল হোসেনের ছেলে মো. সোহেল হোসেন (২৬)। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তবে তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, গ্রেপ্তারের কারণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে ঘটনার আরও তথ্য জানা যাবে।
The post মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
