Published on
:
1 min read
এই সময়, পুরুলিয়া: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবজাতক শিশু ও প্রসূতি মায়েদের ওয়ার্ডে ঢুকে নার্সদের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। নাম শেখ রাহামউদ্দিন, বাড়ি পুরুলিয়া মফস্সল থানার হুটমুড়া গ্রামে।
পুলিশ ও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ পুরুলিয়া-২ ব্লকের হুটমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রসূতি মায়েদের ওয়ার্ডে জোর করে ঢুকতে চেষ্টা করেন ওই ব্যক্তি। অভিযোগ, তিনি সেই সময় মত্ত অবস্থায় ছিলেন। ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও অন্য কর্মীরা তাঁকে বাধা দিলে শুরু হয় বচসা। সেই সময়ে একজন নার্সকে ধর্ষণ ও খুনের হুমকি দেন তিনি। এমনকী রাস্তায় বার হলে দেখে নেওয়ার হুমকিও দেন ওই ব্যক্তি।
ঘটনায় প্রবল ক্ষোভ ছড়িয়ে পড়ে হুটমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মধ্যে। এ প্রসঙ্গে ব্লক আধিকারিক মৃণালকান্তি সোমবার বলেন, 'ওই ব্যক্তি করে যেখানে ঢুকতে যান, সে পুরুষদের প্রবেশ নিষেধ। নাস দিলে অভিযুক্ত তাঁকে ধর্ষণ ও হুমকি দেন। এ নিয়ে পুন মফস্সল থানায় লিখিত অতি দায়ের করা হয়।' পুলিশ সূত্রে গিয়েছে, রবিবার রাতে অভিন গ্রেপ্তার করা হয়েছে।
হাসপাত ঘটনার পরে নিরাপত্তা বাড়ানোর দাবি উ এলাকার বাসিন্দা আমরুল সোমবার বলেন, 'হাসপাতাল চ রয়েছে পুলিশ ক্যাম্প। তার এমন ঘটনা কেন ঘটবে! নজ আরও কঠোর হওয়া প্রয়োজন। ধৃত ব্যক্তির পরিবারের এক দাবি করেছেন, ওই ওয়ার্ডে একজন চিকিৎসাধীন রয়েছেন। দেখার জন্যই ওই ব্যক্তি গিয়েছি সেই সময়েই বচসা হয়। কিন্তু এত রাতে কেন ওই রোগীকে যাবেন, সে প্রশ্নের উত্তর মেলেনি