কালবেলা · সাধারণ
নড়াইলে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু
10/27/2026

নড়াইলের কালিয়া উপজেলায় নিজ বাড়ির পাশে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে উজ্জ্বল তালুকদার (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল তালুকদার ওই গ্রামের তালুকদার পাড়ার বাসিন্দা কবির তালুকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের বাঁশবাগানে বাঁশ কাটতে যান উজ্জ্বল। এ সময় বাঁশ কাটার একপর্যায়ে অসাবধানতাবশত তা পাশে থাকা বিদ্যুতের মূল তারের ওপর গিয়ে পড়ে। এতে তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗