মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শহরে ২ মোটরসাইকেলের সংঘর্ষ ॥ গুরুতর আহত ২
- আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
- ১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে স্টেডিয়ামের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিফ (২৫) ও সাকিব (২৬) নামে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তারিফ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকায় বসবাস করছেন। অপর আহত সাকিব হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
প্রাপ্ত তথ্যমতে, গতকাল সোমবার রাত ৯টার দিকে হবিগঞ্জ সদর থানার পৌর এলাকার বাইপাস সড়কে স্টেডিয়ামের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা রাত সোয়া ৯টার দিকে তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


