ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার (২৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
নিয়াজ মেহেদী বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৯৩ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১৪০ জন, গুলশান বিভাগ ৭৮ জন, উত্তরা বিভাগ ৫৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৬ জনকে গ্রেফতার করেছে।
তিনি জানান, অভিযানকালে ১টি চাইনিজ কুড়াল, ২টি চাকু, ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন, ৩০০ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য, ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করা হয়।
