সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু, মেয়েও গুরুতর আহত
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে ডলি (২৬)।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন চন্দ্রবানু। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মেয়ে ডলিও।
পরে তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ডলিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
