গ্রিড বিপর্যয়ে চট্টগ্রাম ও ঢাকার বড় একটি অংশে দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে একযোগে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তীব্র গরমের মধ্যে চট্টগ্রামে প্রায় এলাকার লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েন।
পিডিবি চট্টগ্রাম স্টেডিয়ামের নির্বাহী প্রকৌশলী জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে দুপুর ১২ টা ৪০ মিনিটের পর থেকে চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আমরা এখন কাজ করছি। আস্তে আস্তে কিছু এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছি।
ঢাকার এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিল। তবে তাৎক্ষণিকভাবে এই বিদ্যুৎ বিপর্যয়ের কোনো সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
বিকাল ৪টার পর থেকে চট্টগ্রামে কিছু কিছু এলাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে, জাতীয় গ্রিড পরিচালনাকারী সংস্থা ‘পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে তাদের প্রকৌশলীরা কাজ চালিয়ে যাচ্ছেন। ধাপে ধাপে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পুনঃসংযোগ স্থাপনের প্রক্রিয়া চলছে।
বর্তমানে দেশের বিদ্যুতের জাতীয় গ্রিড ন্যাশনাল লোড ডেসপাচ সেন্টারের (এনএলডিসি) পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, হঠাৎ এই বিপর্যয়ের পরও দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ সচল ও স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম নিউজ / আরএমকে/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
