জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। রীতিমতো গোল মেশিনে পরিণত হয়েছিলেন তিনি। এবার পেলেন সেটির পুরস্কার। বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ স্ট্রাইকার।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা স্ট্রাইকারের পুরস্কার উঠেছে হ্যারি কেইনের হাতে। লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে তার হাতে পুরস্কার তুলে দেন ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়েরার।
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে ৭৩টি গোল করেছেন এই ইংলিশ স্ট্রাইকার। একই সঙ্গে তার দল বায়ার্ন মিউনিখকে জিতিয়েছেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ।
বর্ষসেরা স্ট্রাইকার নির্বাচিত হওয়ার পর নিজের অনুভুতি প্রকাশ করে কেইন বলেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার জন্য এটি একটি অবিশ্বাস্য বছর ছিল। এটি আমার ক্যারিয়ারের সেরা মৌসুম।’
অন্যদিকে, বর্ষসেরা নারী স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন মেক্সিকান ক্লাব পাচুয়া নারী দলের স্ট্রাইকার শার্লিন কোরাল।
সংশ্লিষ্ট সংবাদ: ব্যালন ডি’অর
৫৬ মিনিট আগে
১ ঘন্টা আগে
১ ঘন্টা আগে
