নর্থ ব্লকে ধোঁয়া। মিলিন্দ দেওয়ার এক্স হ্যান্ডল থেকে প্রাপ্ত
Published on
:
1 min read
দিল্লির নর্থ ব্লকে আগুন। সোমবার সকালে ওই ব্লক থেকে ধোঁয়া বেরনোর খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। এই নর্থ ব্লকেই রয়েছে দেশের অর্থমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর।
নর্থ ব্লকে আগুন আতঙ্ক নিয়ে একাধিক এক্স-পোস্ট সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, ওই বিল্ডিংয়ের পিছন দিক থেকে কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। কী ঘটেছে, কেনই বা এই কালো ধোঁয়া তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা কী জানান, নজর সে দিকেই। এ দিন সকালে সাংসদ মিলিন্দ দেওরা এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। এর পরেই খবর ছড়াতে শুরু করে।
Noticed thick smoke rising from behind North Block while on my way to Parliament. It appears there may be a fire. Hope everyone is safe and emergency services are responding swiftly. https://t.co/mnUqpWfsWl
— Milind Deora | मिलिंद देवरा (@milinddeora) October 26, 2026
তবে পুরোনো সংসদ ভবনের এত কাছে এবং নতুন সংসদ ভবন থেকেও অদূরে অবস্থিত নর্থ ব্লকে এই ধোঁয়া দেখা যেতেই চাঞ্চল্য ছড়ায়। পিছনেই রয়েছে রাষ্ট্রপতি ভবনও। পৌঁছেছে পুলিশ ও দমকলের টিম।