গরমে তৃষ্ণা মেটাতে কিংবা শরীরের পানিশূন্যতা দূর করতে অনেকেই ডাবের পানি খেয়ে থাকেন। শরীরে আর্দ্রতা বজায় রাখতে ডাবের পানি খুব উপকারী। পুষ্টিবিদদের মতে, ডাবের পানি খেলে শরীর ভালো থাকে। প্রাকৃতিক এই পানীয়তে রয়েছে পটাশিয়ামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান, যা শরীরের তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তবে ডাবের পানি সবার জন্য সমান উপকারী নয়। বিশেষ কিছু শারীরিক সমস্যা থাকলে এটি পান করার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।
কিডনির সমস্যা থাকলে সতর্কতা জরুরি
চিকিৎসকদের মতে, ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যাদের কিডনির সমস্যা রয়েছে। তারা ডাবের পানি খাবেন না।
ডায়াবেটিস থাকলে কতটা খাবেন?
ডাবের পানি প্রাকৃতিক পানীয় হলেও এতে শর্করা থাকে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের এটি পান করার সময় পরিমাণের দিকে খেয়াল রাখা জরুরি। একসঙ্গে বেশি ডাবের পানি পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া যেতে পারে।
অ্যালার্জি থাকলে কী করবেন?
ডাবে কারও কারও অ্যালার্জি থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভাল। কারো অ্যালার্জি থাকলে ডাবের পানি পান করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সংশ্লিষ্ট সংবাদ: স্বাস্থ্য
১৯ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
১৪ অক্টোবর ২০২৬
