নতুন কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে
জাহিদুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে সভাপতি এবং মো. জামিরুল ইসলাম জামিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মো. মাসুদুজ্জামান রুবেল। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন মো. জুয়েল উদ্দিন, মো. মারুফ হোসেন পিয়াস, মো. বজলুর রহমান ও মোস্তাদির রহমান।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. আশরাফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সজল ইসলাম ও মো. আসাদুজ্জামান কসমানকে। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. হৃদয় হাসান।
কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। সানা/আপ্র/২৩/১১/২০২৬
আদালতের নির্দেশে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী একটি ভ্রূণ উত্তোলন করা হয়েছে। ভ্রূণের পরিচয় ও...
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ১৭ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর...
বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।
