মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নাম অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করা হলেও ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম এ প্রজ্ঞাপন জারি করেন। এর ফলে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ, প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট কার্যক্রমে মন্ত্রণালয়ের নতুন বাংলা নাম ব্যবহার করা হবে।
এর আগে, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।
নারী ও শিশুদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা ও কল্যাণে মন্ত্রণালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম পরিবর্তনের ফলে মন্ত্রণালয়ের বাংলা পরিচিতিতে পরিবর্তন এলেও ইংরেজি নাম আগের মতোই থাকছে।
The post বদলে গেল এক মন্ত্রণালয়ের নাম appeared first on ভোরের চেতনা.
