জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার ধুনটে জনসচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী।
বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কারিমুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সাংবাদিক অপূর্ণ রুবেল এবং ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ সময় বগুড়া জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার নিপু, সদস্য রাসেল মাহমুদসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরা হয়।
The post ধুনটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ appeared first on ভোরের চেতনা.
