গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রী মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হলো এনকাউন্টারে। সূত্রের খবর, সোমবার গভীর রাতে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণের জন্যে গিয়েছিল পুলিশ। সেখান থেকে ফেরার সময়েই পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে তাদের দিকে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই মৃত্যু হয় অভিযুক্ত প্রহ্লাদ দাসের। গোটা ঘটনা মেনে নিতে পারছেন না নিহত প্রহ্লাদের ভাই। এই সময় লাইভের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাতে দাদা পুলিশের সঙ্গে আমাদের বাড়ি এসেছিল। মায়ের হাতে জল খেয়ে গিয়েছে। আমার সঙ্গেও দেখা হয়, কিন্তু কথা হয়নি।’ আর কী কী বললেন নিহত প্রহ্লাদের ভাই? জানতে দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকার এই সময় লাইভে।